পঞ্চগড়ে শীতার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি-ইন্টারন্যাশানাল এডুকেশন এন্ড রিসোর্স নেটওয়ার্ক বাংলাদেশ ও ইয়েস এলামনাই বাংলাদেশের উদ্যোগে এবং ভিকারুন্নিসা নুন স্কুলের ৯৭-৯৯ ব্যাচ এলামনাইদের সহযোগিতায় পঞ্চগড়ে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে একটি করে কম্বল, সোয়েটার, মাফলার ও কান টুপি। গতকাল রোববার পঞ্চগড় সদর উপজেলার মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ সকল উপহার সামগ্রী মানুষের হাতে তুলে দেন আইআর্ন বাংলাদেশ’র প্রোগ্রাম ডিরেক্টর নওয়াব ওয়াসি মাহমুদ। এ সময় মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ, কে, এম, রোকশানুল ইসলাম, ইয়েস এলামনাই বাংলাদেশের সাধারণ সম্পাদক রায়সোনা আলম, এলামনাই মারিয়ান গোমেজ, ফাইজা আমিরা, খন্দকার সাহাফ বিন আসিফ, জুবায়ের রহমান প্রমূখ। #




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































